ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্বপ্ন পূরণ দীঘির

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১১১ ভিউ

কারুবাক ডেস্ক :

ছোটবেলা থেকেই নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে কাজ করার ইচ্ছা প্রার্থনা ফারদিন দীঘি। ২০২৪ ছোটবেলার সেই স্বপ্নই পূরণ করতে চলেছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো গুণী এই নির্মাতার হাত ধরে ওয়েব ফিল্ম গাঁইয়াতে অভিনয় করবেন তিনি। 

গতকাল (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা খায়রুল বাসারকে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য এ সিনেমাটি।

এ বিষয়ে দীঘি বলেন, ‘আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গিয়াস উদ্দিন সেলিম আংকেলের সিনেমায় কাজ করব, এটা আমার জন্য বিশেষ পাওয়া।’

তিনি আরও বলেন, এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি।

‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগির হয়তো তার আরো সিনেমায় সুযোগ পাব।

এই ওয়েব ছবিটি বঙ্গর ‘লাভ স্টোরিজ’ সিরিজের। ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা বেশ কয়েকটি ভালোবাসার কনটেন্ট তৈরি করছে।

২০২৩ এ মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী দীঘি।

#
জনপ্রিয়

এবার স্বপ্ন পূরণ দীঘির

আপডেটের সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪