ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ-কপাট’ অপসারণে রিট

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ৬৭ ভিউ

রঙ্গমঞ্চ ডেস্ক : ফেসবুক, ইউটিউবসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এআর রহমানের নতুন করে সুরারোপ করা কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অপসারণ করতে হাইকোর্টে রিট হয়েছে।

বুধবার মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইভ ফাউন্ডেশন ট্রাস্ট এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির রিটটি করেন।

রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি ও কবি নজরুল ইনস্টিটিউটকে বিবাদী করা হয়েছে।

রিটকারীরা হলেন- মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিমকোর্টের আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান, ব্যারিস্টার শেখ মঈনুল করিম, ব্যারিস্টার আহমেদ ফারজাদ, শহিদুল ইসলাম, মো. শাহেদ সিদ্দিকী, মো. আনাস মিয়া ও মো. বাহাউদ্দিন আল ইমরান।

#
জনপ্রিয়

এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ-কপাট’ অপসারণে রিট

আপডেটের সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩