ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ওয়ানগালা উৎসব

  • কারুবাক
  • আপডেটের সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ৮২ ভিউ

দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো ঢাকা ওয়ানগালা ২০২৩ উৎসব। বিভিন্ন শ্রেণি পেশার গারো জনগোষ্ঠীরা সম্মিলিত হয়ে দিনটি উদযাপন করেন।

রঙ্গমঞ্চ ডেস্ক:

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার ( ৮ ডিসেম্বর) ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’র আয়োজন করা হয়। এদিন গারো জনগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে সেজে ওঠেন।

গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা। উৎসবটি ওয়ান্না নামেও পরিচিত। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে এই উৎসব পালন করেন গারোরা।

প্রতিবারের মতো এবারও নিজস্ব সংস্কৃতির বাদ্য বাজিয়ে যথাযোগ্য মর্যাদায় ওয়ানগালা উৎসব পালন করেন গারোরা। পালন করেন নানা আচার-অনুষ্ঠান ও রীতিনীতি।

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গারোদের এবারের ওয়ানগালা উৎসব। ছবি: সময় সংবাদ

বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ‘ ঢাকা ওয়ানগালা ২০২৩’র নকমা সুইদিশ সাঙমা।

এরপর সাঙমা বলেন, ওয়ানগালা উৎসব আয়োজনের নানা ঐতিহ্যবাহী দিক রয়েছে। রয়েছে নিজস্ব সংস্কৃতিও। তাই সরকারি সহযোগিতায় রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপনের আশা ব্যক্ত করেন তিনি।

প্রতি বছর এ উৎসবে একত্রিত হতে পেরে খুশি গারো সম্প্রদায়ের আদিবাসীরা। এছাড়া এ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে গড়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

#
জনপ্রিয়

রাজধানীতে ওয়ানগালা উৎসব

আপডেটের সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩