ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দি ফিল্মে জয়ার অভিষেক

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ১৩১ ভিউ
কারুবাক ডেস্ক :

হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া।

সিনেমার গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প।

বলিউডে অভিষেক প্রসঙ্গে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, এখন গ্লোবালাইজেশনের যুগ। বলিউড, টালিউড, ঢালিউড আলাদা কিছু না। যে কোনো দেশের যে কোনো ভাষায় কাজ করাটা এখন স্বাভাবিক, অনেকেই করছেন। আমি যদি প্রতিনিয়ত অনেক কাজ করতে পারি, অনেকদিন ধারাবাহিকতা বজায় রাখি—তখন বলতে পারব, হ্যাঁ, আমি বলিউডেও কাজ করছি। এখনই বলাটা…ইটস টু আর্লি।

এর আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ জানিয়েছেন, তাঁর পরের সিনেমাতেও দেখা যাবে জয়া আহসানকে।

সিনেমাটিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাংঘি ও পার্বতী থিরুবতী প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।

#
জনপ্রিয়

হিন্দি ফিল্মে জয়ার অভিষেক

আপডেটের সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩