মজিবুল বারীর কবিতা
-
কারুবাক
-
আপডেটের সময় :
০৮:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
-
৮০
ভিউ
লক্ষ্য ভুলে যেতে থাকি
উসাইন বোল্ট দশ সেকেন্ডের কম সময় দৌঁড়ে
প্রান্তসীমা অতিক্রম করে
পৃথিবী জয় করে ফেলেন
আমরা দৌড়ের ভঙ্গি করে হাঁটতে হাঁটতে
কোমর ও মেরুদন্ড বাঁকিয়ে প্রান্তসীমা
খোঁজতে খোঁজতে দৃষ্টি ঝাপসা করে ফেলি
অথবা
পেছনে পা ফেলে হাঁটতে হাঁটতে
প্রান্তসীমার দূরত্ব বাড়িয়ে দেই
অলক্ষ্যে লক্ষ্য ভুলে যেতে থাকি
#